বিনোদন

‘পুষ্পা’, ‘বাহুবলী’কে ছাড়াবে বিজয়ের ‘লাইগার’, ট্রেলার দেখে দাবি নেটিজেনদের

নেটিজেনদের দাবি, বিজয়ের লাইগার ট্রেলারটি বাহুবলীকে ছাড়িয়ে যাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে একজন মহিলা উত্তেজিত হয়ে কথা বলছেন, দ্বিতীয় ছবিতে একজন পুরুষ হাসছেন, ট্রেলার দেখার পর প্রতিক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের বস্তির এক ‘চা-ওয়ালা’র যুক্তরাষ্ট্রে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ার গল্প নিয়ে ছবি ‘লাইগার’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলার দেখে মুগ্ধ নেটিজেনরা।

‘লাইগার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। পরিচালনায় পরিচালক পুরী জগন্নাথ। বৃহস্পতিবার (২১ জুলাই) মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিতে বিজয় দেবেরাকোন্ডা একজন কিক বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ২ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারে বক্সিং রিং-এ একাধিক লড়াইয়ের দৃশ্য দেখা গিয়েছে।

ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই ছবি ভেঙে দিতে পারে ‘পুষ্পা’, ‘বাহুবলী’র রেকর্ড।

এই ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। একটি অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। বিজয়ের মায়ের চরিত্রে রয়েছেন রম্যা কৃষ্ণান।

হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। এই ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণান এবং রনিত রায়। ধর্মা প্রোডাকশনের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৫ আগস্ট।

বিষয়:বিজয় দেবেরাকোন্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…