চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভারকুসেনের শিরোপা জয় কখনোই ‘ভোলার’ নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে বেয়ার লেভারকুসেন। লিগে অপরাজিত থেকে মৌসুম শেষ করার সঙ্গে ক্লাব ইতিহাসেও প্রথমবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে জাভি আলোনসোর দল। সোনায় মোড়ানো অধ্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটিও তাই কখনোই ভোলার মতো নয়, বলছেন স্পেনিয়ার্ড কোচ।

জার্মান বুন্দেসলিগায় শেষ রাউন্ডে শনিবার বে অ্যারেনায় অগসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে অপরাজিত থেকে মৌসুমের শুভ সমাপ্তি টেনেছে লেভারকুসেন। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে অন্তত ৩০ ম্যাচের মৌসুমে অপরাজিত থাকার চতুর্থ ঘটনা। একবিংশ শতাব্দীতে তৃতীয়।

২০২৩-২৪ মৌসুমে ৩৪ ম্যাচের মধ্যে ২৮টিতে জয় এবং ৬টিতে ড্র করেছে প্রথমবার লিগ চ্যাম্পিয়ন হওয়া লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৫১তে। ইউরোপের শীর্ষ লিগে এমন রেকর্ড নেই আর কোনো ক্লাবের।

লেভারকুসেনের আগে ইউরোপের ইতিহাসে টানা জয়ের রেকর্ড ছিল পর্তুগীজ ক্লাব বেনফিকার দখলে। ১৯৬৩-১৯৬৫ মৌসুমে স্বপ্নের মতো একসময় কাটিয়েছিল পর্তুগালের অন্যতম সফল দলটি। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। ইতিহাসের পাতায় নাম উঠিয়ে টিকেছিল দীর্ঘসময়।

Reneta

আলোনসো বলেছেন, ‘এই দিনটি আমরা কেউই ভুলব না। এটা আমাদের প্রাপ্য। শেষ পর্যন্ত আমরা অপরাজিতই থেকেছি। পরিষ্কার একটি লক্ষ্য ছিল। সমর্থকরা আজ উদযাপন করতে পারে। আমরাও এটি উপভোগ করছি। আমরাও উদযাপন করব। অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটি বুঝতে আমাদের বেশকিছু সময় লাগবে।’

‘৯০ পয়েন্টে পৌঁছানো অত্যন্ত শক্তিশালী দিক। যদিও রেকর্ড পয়েন্টটি ৯১, আমরা শুধু এটি মিস করেছি, কিন্তু অপরাজিত থাকাটা অসাধারণ। এই অর্জন শুধু জার্মানিতেই নয়, ইউরোপেও অসামান্য। আগামীকাল থেকে আমাদের সামনে পরবর্তী বড় লক্ষ্য রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি আলোনসোজার্মানবুন্দেসলিগালিড স্পোর্টসলেভারকুসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT