ফুটবল

অপরাজিত থাকার রেকর্ড গড়েই ফেলল লেভারকুসেন

লেভারকুসেন ফুটবল দল জিতের উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভারকুসেন ফুটবল দল ম্যাচের পর উল্লাসে ভরা, খেলোয়াড়রা জার্সি পরে স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ইউরোপা লিগে এএস রোমার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে ফাইনালে উঠেছে দলটি। তাতে জাভি আলোনসোর শিষ্যরা ইউরোপের ইতিহাসে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থেকে নবঅধ্যায় লিখেছে।

রোমার বিপক্ষে ৯৭ মিনিটে খেলার শেষ শটে গোল করেন জোসিপ স্তানিসিচ। ওই গোলে লেভারকুসেনের ঘরের মাঠ বে-অ্যারেনায় ২-২ গোলে ড্র করে জার্মান চ্যাম্পিয়নরা, দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানের জয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠে লেভারকুসেন। ২৩মে আটালান্টার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ইতিহাস সৃষ্টিকারী দলটি।

আলোনসোর শিষ্যরা সবশেষ কবে হেরেছিল সেটা হয়তো ভুলেই গেছে! সেমিফাইনালের ১০ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়ে সেই স্মৃতি ফিরতে নিয়েছিল। জিয়ানলুকা মানচিনির নিজেদের জালে জড়ানো গোলে লড়াইয়ে ফেরে দলটি। ৯৭ মিনিটে স্তানিসিচের গোলে সমতায় ফেরে লেভারকুসেন, ভেঙে দেয় বেনফিকার ৫৯ বছরের ইতিহাস।

লেভারকুসেনের আগে ইউরোপের ইতিহাসে টানা জয়ের রেকর্ড ছিল পর্তুগীজ ক্লাব বেনফিকার দখলে। ১৯৬৩-১৯৬৫ মৌসুমে স্বপ্নের মতো একসময় কাটিয়েছিল পর্তুগালের অন্যতম সফল দলটি। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। ইতিহাসের পাতায় নাম উঠিয়ে টিকেছিল দীর্ঘসময়।

বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপা জেতার মৌসুমে লেভারকুসেন ৪৮ ম্যাচ জিতে গত ম্যাচেই বেনফিকার রাজত্বে ভাগ বসিয়েছিল। এক ম্যাচ ধারায় থাকলে সৃষ্টি হতো নতুন ইতিহাস। ইউরোপা লিগের ফাইনালে ওঠার রাতে কাজটি ঠিকঠাক করতে পারল জার্মানির নতুন চ্যাম্পিয়ন দলটি।

বিষয়:আটালান্টা আলোনসো ইউরোপা লিগ বায়ার্ন বেনফিকা মানচিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…