প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেয়া সরকারের কূটকৌশল নয় এটি নির্বাচন কমিশনের কৌশল। ইসি কারো আজ্ঞাবহ নয় উল্লেখ করে তিনি বলেন, কারো চাপে ইসি বিএনপিকে চিঠি দেয়নি, নিজেদের তাগিদ থেকেই সংলাপ নয় বরং আলোচনার জন্য বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।






