বাংলাদেশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে জেলায় জেলায় চিঠি

বাংলাদেশের বিচারকদের বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিচারকদের বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারা দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের করা সব মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের তৈরি করে দেয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা solicitor@lawjusticediv.gov.bd ঠিকানায় তা পাঠানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।

উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে সোমবার এ তালিকা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না—জানিয়ে উক্ত মামলাগুলোর জরুরি ভিত্তিতে তথ্য পাওয়া একান্ত আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:আইন মন্ত্রণালয় রাজনৈতিক হয়রানিমূলক মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…