আদালত

রামিসা হত্যা মামলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

দুটি ব্যক্তির ছবি, এক শিশু ও এক পেশাদার পুরুষ, বাংলা সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও পেশাদার পুরুষের ছবি, যা বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার ২৩ মে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারার ক্ষমতাবলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় দায়ের করা হয়েছে।

আইন মন্ত্রণালয় জানায়, মামলাটির বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:আইন মন্ত্রণালয় নিয়োগ পাবলিক প্রসিকিউটর মামলা রামিসা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…