ড. ইউনূসের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর ঘটনা দুঃখজনক: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে স্থাপিত বাংলাদেশ সরকারের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারাধীন মামলাগুলো স্থগিত করার জন্য বিচারবহির্ভূত কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু বৈশ্বিক বিশিষ্টজনের পাঠানো চিঠিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।
বাসস জানায়, একটি বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দসহ একদল আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং কিছু বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
এতে বলা হয়েছে, খোলা চিঠিটি তথ্যের সুস্পষ্ট ফাঁক দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। এটি সরকারের কাছে বিস্ময়কর যে, চিঠিতে স্বাক্ষরকারীরা ইতোমধ্যেই বিচারাধীন মামলার যোগ্যতা এবং বিচারিক কার্যক্রমের ফলাফল সম্পর্কে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বাংলাদেশ পেনাল কোড এবং অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট-২০১২ এর সুনির্দিষ্ট বিধানের অধীনে একটি মামলা দায়ের করেছে।






