বিনোদন

‘স্কুইড গেম’-এ দেখা যাব লিওনার্দো ডিক্যাপ্রিওকে?

স্কুইড গেমের মূল চরিত্র ও বিজয়ীর ছবি, জনপ্রিয়তা বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুইড গেমের মূল চরিত্র ও বিজয়ীর ছবি, যা এই সিরিজের জনপ্রিয়তা ও আলোচনায় থাকার প্রমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’-এ দেখা যেতে পারে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকেও, এমনটাই জানালেন নির্মাতা হোয়াং দং-হিউক।

নেটফ্লিক্স ‘স্কুইড গেম’-এর জন্য বাজেট বাড়িয়েছে বহুগুণে। আর তাই রেড লাইট, গ্রিন লাইটের খেলায় হলিউড তারকাদের নিতে চান হোয়ান দং-হিউক। সেই সম্ভাবনার কথাই এক সাক্ষাৎকারে জানালেন পরিচালক।

সম্প্রতি ‘স্কুইড গেম’-এর জন্য এমি জয় করেছেন হোয়ান দং-হিউক। এই উপলক্ষে সিউলে নেটফ্লিক্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্মাতা বলেছেন, ‘স্কুইড গেম’-এর যদি তৃতীয় সিজন আসে, তাহলে সম্ভবত লিওনার্দো ডিক্যাপ্রিও সহ হলিউডের অনেক বড় তারকাকে দেখতে পাবেন দর্শকরা।

হোয়ান জানান, তিনি ডিক্যাপ্রিওর বড় ভক্ত। নির্মাতা বলেন, ‘যদি সময় আমাকে সুযোগ দেয়, তাকে খেলায় অংশ নেয়ার জন্য অনুরোধ করবো।’

নির্মাতা জানান, সিজন টু-এর শুটিং কোরিয়াতেই হবে। তবে সিজন থ্রি নিয়ে বড় কিছু ভাবছেন তিনি। অনেক পরিবর্তন আসবে সিজন থ্রি-তে।

সূত্র: ডেডলাইন
বিষয়:নেটফ্লিক্স লিওনার্দো ডিক্যাপ্রিও স্কুইড গেম হোয়াং দং-হিউক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…