চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-রজনীকান্তের রেকর্ড ভাঙলো বিজয়ের ‘লিও’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

তামিল সিনেমার অন্যতম সফল নায়ক থালাপতি বিজয়ের সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। আবারও সেই ঝড়ের ইঙ্গিত মিললো মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত সিনেমা ‘লিও’র থেকে!

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ ছবিটি। এ উপলক্ষে ক’দিন আগেই শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। সেই অগ্রিম টিকেট বিক্রিতেই সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে ‘লিও’!

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম দুইদিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ ছবিটি আয় করেছে ৭০ কোটি রুপি! যার ভেতর প্রথম দিনের শোয়ের প্রায় ১৮ লক্ষ টিকেট বিক্রি বাবদ ৩৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা ইতোমধ্যেই তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড!

এর আগে রজনীকান্তের সুপারহিট সিনেমা ‘জেলার’র দখলে ছিল এই রেকর্ড। ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ছিল সাড়ে ১৮ কোটি রুপি। সেই রেকর্ডও ভেঙে দিলো আসন্ন ‘লিও’।

তবে এখানেই শেষে নয়, চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের দুই ব্লকবাস্টার হিট সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’কেও টেক্কা দিচ্ছে বিজয়ের ‘লিও’। ইতোমধ্যেই ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘লিও’। কারণ ভারতজুড়ে মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ ‘পাঠান’ এর আয় ছিল ৩২ কোটি ৪৩ লাখ রুপি। যেদিক থেকে এগিয়ে ‘লিও’। তবে ‘জওয়ান’র (৪১ কোটি রুপি) অগ্রিম আয়কে এখনও ছুঁতে পারেনি ‘লিও’।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

Reneta

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লিও'অগ্রিম বুকিংঅর্জুনগৌতম মেননতামিল সিনেমাতৃষা কৃষ্ণানথালাপতি বিজয়প্রিয়া আনন্দবক্স অফিসরজনীকান্তশাহরুখসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT