কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন ‘লেবু জাহিদ’ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও, ন্যায্যমূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদসহ স্থানীয় কৃষকদের দাবি, সরকার যদি লেবু রপ্তানিতে কার্যকর উদ্যোগ নেয়, তবে এই গ্রামীণ অর্থনীতি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখতে পারবে।






