নন্দিত কথাসাহিত্যিক কিংবদন্তি লেখক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। লাখো পাঠক, ভক্তদের কাছে তিনি এখনো চিরভাস্বর। পারিবারিবারিক বলয় থেকেই সাহিত্যের ভিত গড়ে ওঠা হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের লেখালেখির ভূবনে প্রবাদ পুরুষ হয়ে যুগের পর যুগ বেঁচে থাকবেন পাঠকদের মনে। মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ করা হবে।







