চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফানাইলের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে বার্সেলোনা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ২-০ গোলে হেরে ফিরতি লেগে ফিরে আসার চেষ্টায় কাতানালরা। প্রত্যাবর্তনের প্রচেষ্টায় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন লামিন ইয়ামাল।

২০১৬ সালে জেমসের নেতৃত্বাধীন এনবিএর ফাইনালে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪-৩ গোলে জয় পায় ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স। সে ম্যাচের একটি মিম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিমটিতে জেমসের একটি ছবি এবং  লেখা আছে, এনবিএ ফাইনালের ইতিহাসে কোনো দলই ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। তার প্রেক্ষিতে সপ্তাহের শুরুতে ইয়ামাল ইনস্টাগ্রামে তার প্রোফাইল ফটো পরিবর্তন করে বাস্কেটবল তারকা জেমসের ছবি দিয়ে এই ট্রেন্ডে সায় দিয়েছেন।

সোমবার সংবাদ সম্মেলনে নিজের নতুন প্রোফাইল ছবি সম্পর্কে ইয়ামাল বলেছেন, ‘লেব্রন সেইসব অনুপ্রেরণাদাতাদের মধ্যে একজন, যিনি আমাকে এই খেলার জন্য উৎসাহিত করেন। সেই কারণেই আমি ছবিটা আমার হিসেবে রেখেছি। আমি ভাবছি তিনি ২০১৬ সালে কীভাবে এটা করেছিলেন এবং আমিও আমাদের জন্যও একই ফলাফলের আশা করছি।’

Banglabid

‘ছোটবেলা থেকেই আমি অনেক দায়িত্ব নিয়েছি, তাই এতে আমি অভ্যস্ত। আমি এটাকে সমস্যা হিসেবে দেখি না। এটা একটা গুণ। আমি আমার সতীর্থদের সাথে বাইরে যেতে উপভোগ করি এবং সৌভাগ্যবশত আমি বার্সেলোনার হয়ে খেলি, তাই আমাদের দলে অভিজ্ঞ ও তরুণ উভয় ধরনের বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’

‘সুতরাং, ব্যাপারটা শুধু আমাকে নিয়ে নয়। কিন্তু যদি তাই হয়, তবে নেতা হতে আমার কোনো আপত্তি নেই, তবে মূল বিষয় হলো দল। আর দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’

মঙ্গলবারের ম্যাচটি হবে এই মৌসুমে বার্সা ও অ্যাটলেটিকোর মধ্যে ষষ্ঠ সাক্ষাৎ। বার্সা লা লিগার দুটি ম্যাচেই জিতেছিল, কিন্তু চলতি বছরের শুরুতে মাদ্রিদে অনুষ্ঠিত কোপা দেল রের সেমিফাইনালের কাতালানরা প্রথম লেগে ৪-০ গোলে হেরে যায়। ফিরতি ম্যাচে তারা ভাগ্য ফেরাতে ব্যর্থ হয় এবং ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট থেকে বঞ্চিত হয়।

Reneta

তবে এবার ২-০ গোলে পিছিয়ে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, কিন্তু এবার তাদের প্রতিপক্ষের মাঠে খেলতে হচ্ছে। ‘আমরা পুরো মৌসুম জুড়ে যা করে এসেছি, তাই করতে হবে। স্বীকৃতির জন্য লড়াই করতে হবে এবং নিজেদের সর্বস্ব দিয়ে দিতে হবে।’

‘আমাদের নিজেদের জানা ভঙ্গিতেই খেলতে হবে। তীব্রতার সাথে খেলতে হবে, নিজেদের খেলার ধরণ না হারিয়ে, এটাই মূল বিষয়। ম্যাচে ফেরার জন্য অলৌকিক কিছুর প্রয়োজন আছে, এমনটা আমরা ভাবতে পারি না। এটা মাত্র একটা ম্যাচ। আমরা জানি খেলাটা ২-০ গোলে শুরু হয়েছে, কিন্তু আমরা আমাদের পরিচিত ভঙ্গিতেই খেলব এবং নিজেদের সর্বস্ব দিয়ে দেব।’

মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা। এ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে অ্যান্ডফিল্ডে লিভারপুলের বিপক্ষে নামবে পিএসজি। প্রথম লেগে অলরেডসদের ২-০ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিএক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালামিন ইয়ামাললিড স্পোর্টসলেব্রন জেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

জম্বি কোষ ধ্বংস নয়, নিয়ন্ত্রণেই ভবিষ্যতের চিকিৎসা

আগস্ট ১৬, ২০২৬

লালমনিরহাটে আমন ধান রোপণের ধুম, ভালো ফলনের আশা

আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT