ফুটবল

মেসির জোড়া গোলে শেষ ষোলোয় মিয়ামি

ফুটবল ম্যাচে মেসি ও তার দল জোড়া গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে মেসি ও তার দল গোল উদযাপন করছে, দর্শকরা উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারো নিজের ঝলক দেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের পা থেকে এলো জোড়া গোল। এলএম টেনের পারফরম্যান্সে ভর করে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে লিগ কাপের শেষ ষোলোর টিকিট কেটেছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডায় হওয়া ম্যাচের সপ্তম মিনিটে জালের দেখা পান মেসি। সতীর্থ রবার্ট টেলরের বাড়ানো বল পেয়েই বাঁ পায়ে করেন লক্ষ্যভেদ।

১৭ মিনিটে সেজার আরাউজোর নিশানাভেদে সমতায় ফেরে অরল্যান্ডো সিটি। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১।

খেলার ৫১ মিনিটে স্পট কিক থেকে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। এরপর আবারও মেসির পা থেকে আসে গোল। জোসেফের অ্যাসিস্টে বল নিয়ে ৭২ মিনিটে ডান পায়ের শটে বল জালে প্রবেশ করান আর্জেন্টাইন মহাতারকা।

বিষয়:ফ্লোরিডা মিয়ামি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…