চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ায় মেসির অনন্য রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফির জায়গাটি ফাঁকা ছিল। ফ্রান্সের বিপক্ষে স্নায়ুচাপী ফাইনাল জিতে পূরণ করেছেন সেটিও। একযুগের বেশি সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যে সেরা হওয়ার দৌড়, সেখানেও তর্কাতিতভাবে টেনেছেন সমাধান। সোশ্যাল মিডিয়ায় লাইকেও পেছনে ফেলেছেনে সিআরসেভেনকে, এবার গড়েছেন সর্বকালের সেরা ইতিহাস।

ইন্সটাগ্রামে রোববার শিরোপা নিশ্চিতের রাতে মেসির পোস্ট করা ট্রফি উদযাপনের ছবিটি ভাইরাল হয়ে পড়ে। ২৪ ঘণ্টার মাঝে ছাড়িয়ে যায় দ্য এগের সর্বোচ্চ লাইক সংখ্যা। ইন্সটার রেকর্ড ভাঙার পর সেই পোস্ট এবার ছাড়িয়ে গেছে টিকটকে বেলা পোরচের বিখ্যাত ‘এম টু দ্য বি’ ভিডিওটি। বর্তমানে মেসির পোস্টটি ছাড়িয়েছে ৭১ মিলিয়ন লাইক। যা যেকোনো প্লাটফর্মে সর্বোচ্চ লাইকধারী পোস্ট।

২০২০ সালে টিকটকে রিল ভিডিওতে মুখের অঙ্গভঙ্গি করে ভিডিও ছাড়েন পোরচে। যা মুহূর্তে ভাইরাল হয়। এখন পর্যন্ত যেটি অর্জন করেছে ৬০ মিলিয়ন লাইক। মেসির পোস্ট রেকর্ড গড়ার আগে তা ছিল সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে, এটিই হবে ১০০ মিলিয়ন পার করা পৃথিবীর প্রথম সোশাল মিডিয়া পোস্ট।

Banglabid

ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনো পোস্টে সবচেয়ে বেশি ‘লাইক’-এ রোনালদোর রেকর্ড আগেই ভেঙে দিয়েছেন মেসি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেসির শিরোপা উঁচিয়ে ধরা ছবিতে ৫৭ মিলিয়ন লাইক আসে। যা ছাড়িয়ে যায় প্রথম সেরা হিসেবে ৫৬ মিলিয়ন লাইক নিয়ে থাকা একটি ডিমের ছবিটি।

ফুটবল মাঠে মেসি-রোনালদোদের ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথ সোশ্যাল মিডিয়াও প্রকাশ পেয়েছে। বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর করা দাবা খেলার ছবিটি হয়েছিল দ্বিতীয় সেরা। মেসির শিরোপা উদযাপনের ছবিটি এবার সেটিকে তৃতীয়টিতে এবং ডিমের সেই ছবিটিকে দ্বিতীয়তে ঠেলে দিয়ে শীর্ষে উঠেছে। মেসির ওয়াল থেকে পোস্ট করা ‘দাবা’ খেলার ছবিটি আছে সেরা পাঁচে।

Reneta

পর্তুগালের শেষ ষোলো নিশ্চিতের সময় দেওয়া রোনালদোর পোস্ট আছে ছয় নম্বরে। শিরোপা নিয়ে দেশে ফেরার মেসির প্লেনের ভেতরের ছবিটিও আছে উপরের সারিতে। অ্যাপটিতে বেশি লাইক পড়া ছবির শীর্ষ ২০টির সাতটি মেসির ওয়াল থেকে ছাড়া। রোনালদোর সেখানে তিনটি ছবি। শুধু মাঠেই নয়, রোনালদোকে মাঠের বাইরেও পেছনে ফেলে অন্যতম এক রেকর্ডের দিকে যাচ্ছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামকাতার বিশ্বকাপ-2022মেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT