চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

৪০ বছর বয়সে নিজের অভিষেক বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপ শেষ হতে না হতেই তাকে নিয়ে টানাটানিতে ব্যস্ত হয়ে পড়ে বেশ কিছু ক্লাব। অবশেষে তার ঠিকানা হতে চলেছে চিলির সবেচেয়ে শক্তিশালী ক্লাব কোলো কোলোতে। ক্লাবটির সঙ্গে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন ভোজিনহা।

২০২৬ ফুটবল বিশ্বকাপে ভোজিনহা এবং তার দল কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে রাউন্ড অব ৩২-এ পৌঁছায়। আসরে ফিফার সেরা একাদশে জায়গা করে নেন এ গোলরক্ষক। চারটি ম্যাচে ১৮টি সেভ করেন, যার মধ্যে ১৫টিই ছিল ফাইনালে খেলা দুদল স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে।

অন্যতম চমক ছিল চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গ্রুপপর্বে গোলশূন্য ড্রয়ের ম্যাচে সাতটি সেভ করে ক্লিন শিট রাখা। যা তাকে বিশ্বকাপে অভিষেক ম্যাচে ক্লিন শিট রাখা সবচেয়ে বয়স্ক গোলরক্ষক হিসেবে সামনে আনে। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচে ভোজিনহা আটটি সেভ করেন। সে ম্যাচের পর লিওনেল মেসি থেকে শুরু প্রতিটি আর্জেন্টাইন এবং অনন্য খেলোয়াড়দের প্রশংসায় ভাসেন তিনি।

জোসিমার হোসে এভোরা দিয়াস নামের এ গোলরক্ষক পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সাথে চুক্তির মেয়াদ শেষ করে একজন ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বকাপে অংশ নেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ভোজিনহা নামটি গ্রহণ করেন। যাতে তার কোনো সতীর্থের সাথে নামের মিল না থাকে। নামটি তিনি তার দাদা-দাদির কাছে বড় হওয়ার সময় পাওয়া শৈশবের একটি ডাকনাম থেকে নিয়েছিলেন।

মাঠের বাইরে, টুর্নামেন্টে ভোজিনহার পারফরম্যান্স ব্যাপকভাবে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। টুর্নামেন্টের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লক্ষ ছাড়িয়ে যায়। এর পাশাপাশি, কোলো কোলোর সাথে চুক্তিতে আসার আগে মেজর লিগ সকারে মেসির ইন্টার মিয়ামির পক্ষ থেকেও তার প্রতি আগ্রহ দেখা গিয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

কোলো কোলোতে, ভোজিনহা আর্জেন্টাইন কোচ ফের্নান্দো ওর্তিজের অধীনে খেলবেন। সান্তিয়াগোর এই ক্লাবটি আসন্ন কোপা লিবার্তাদোরেসের জন্য তাদের দল গঠন করছে, যা লাতিনদের চ্যাম্পিয়ন্স লিগ। কোলো কোলো খেলে লিগা দে প্রাইমেরা, এটি চিলির প্রথম স্তরের লিগ। সেখানে সর্বোচ্চ ৩৪ বারের চ্যাম্পিয়ন দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপ ভার্দেকোলো কোলোচিলিভোজিনহালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT