অন্যান্য খেলা

প্রথমবার যুব হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেল বাংলাদেশ

বাংলাদেশ যুব হকি দল ভারতের জন্য রওনা হচ্ছে, বিমানবন্দরে উপস্থিত খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যুব হকি দল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হতে চলেছে যুব হকি বিশ্বকাপ। প্রথমবার বিশ্বআসরে অংশ নিতে মঙ্গলবার ভারতে গেছে বাংলাদেশ দল।

২৪ দলের বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবার বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যুব বিশ্বকাপ হকিতে লড়াকু নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করে গেছেন অধিনায়ক মেহরাব হাসান সামিন। বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আসরে এমনকিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’

বিষয়:চিলি বাংলাদেশ ভারত সুইজারল্যান্ড হকি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…