ক্রিকেট

লিচ আউট, শোয়েবের অভিষেকের ইঙ্গিত রাখলেন স্টোকস

স্টোকসের সঙ্গে শোয়েবের অভিষেকের ইঙ্গিত রাখলেন স্টোকস. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ ক্রিকেটার জো রুটের সঙ্গে স্টোকসের ছবি, যেখানে তিনি হাসছেন এবং অন্য ক্রিকেটাররা পাশে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারতে স্পিন নির্ভর স্কোয়াড এনেছে ইংল্যান্ড। সেই দলের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ, হাঁটুতে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে নামতে পারছেন না। অধিনায়ক বেন স্টোকস চোটের তথ্য নিশ্চিত করেছেন।

থ্রি-লায়ন্সদের অধিনায়ক জানিয়েছেন, ‘দ্বিতীয় টেস্টে বাদ পড়ছেন লিচ। অপ্রত্যাশিতভাবে, তার যে চোট সেটা হেমাটোমায় পরিণত হয়েছে। এটা আমাদের জন্য বড় ক্ষতি, লিচের জন্যও।’

‘প্রথম খেলার পর এধরনের চোট বেশ হতাশাজনক। বিষয়টির প্রতি আমরা সবসময় নজর রাখছি। মেডিকেল টিম বিষয়টি দেখছে এবং আশা করছি এটা মারাত্মক কিছু হবে না। যা তাকে দীর্ঘ সময় সিরিজের বাইর পাঠিয়ে দেবে।’

তরুণ স্পিনার শোয়েব বশিরের অভিষেক হলে ভালো করবে প্রত্যাশা স্টোকসের, ‘যদি এ সিরিজে তার অভিষেক হয়, দলে ভালো কিছু হবে এবং তার হারানোর কিছু নেই। বিষয়টি নিয়ে আমি এভাবেই চিন্তা করছি।’

সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন হায়দরাবাদের ফিল্ডিংয়ের সময় হাঁটুতে সমস্যাবোধ করেন লিচ। ওই অবস্থায় খেলা চালিয়ে যান এবং দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করেছিলেন।

বিষয়:ইংল্যান্ড বশির ভারত লিচ স্টোকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…