চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোম্পানির সবচেয়ে ভালো কর্মীকে কোন কারণ ছাড়াই ছাঁটাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কোম্পানির সবচেয়ে ভালো কর্মীকেই ছাঁটাই করলেন কর্তৃপক্ষ। তা-ও সেই কর্মীর কোনও অপরাধ নেই। ছাঁটাইয়ের কারণ জানার পর সমাজিক যোগযোগ মাধ্যমে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

রোববার ২২ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চাকরির অভিজ্ঞতা শেয়ার করেন।

যেখানে তিনি লিখেন, তার অফিসে সম্প্রতি এক সেরা কর্মচারীর চাকরি চলে গিয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে ছাঁটাই করা হয়েছে। কোম্পানির বক্তব্য, কর্মী যতই দক্ষ হোন, তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের ঊর্ধ্বে নন।

Banglabid

অফিস কর্তৃপক্ষ বলছেন, সংস্থার বাকি কর্মীদের ‘শিক্ষা’ দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। সকলকেই বোঝাতে চেয়েছেন, প্রতিষ্ঠান চাইলে যেকোন পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই কেউ ভাল কাজ করছেন মানে তাকে রেখে দিতেই হবে, এমন ভাবার কোনও কারণ নেই। এ কথা সকল কর্মীর কাছে স্পষ্ট করে দিতে ‘বলির পাঁঠা’ করা হয়েছে অন্যতম সেরা এক কর্মীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কথা প্রকাশ করার পরেই ওই সংস্থা নানাভাবে সমালোচিত হচ্ছে। যিনি এই পোস্টটি করেন, তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলেন। ওই কর্মী লিখেন, ‘আমার অফিসে অনেক কিছু হচ্ছে। কর্তৃপক্ষ কোনও কর্মীর সাথে হওয়া চুক্তিপত্র মানছেন না। প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। কাজের চাপ অত্যন্ত বেশি। এমনকি, কেউ পাঁচ মিনিটের বেশি শৌচাগারে কাটালেও তাকে দুর্বিসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রতিবাদ করলেই হারাতে হচ্ছে চাকরি।’

ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘অন্যদের সামনে নজির সৃষ্টি করার জন্যই উদাহরণ হিসেবে সংস্থার অন্যতম সেরা কর্মীকে কোনও কারণ ছাড়া ছাঁটাই করা হয়েছে। কর্তৃপক্ষের কথার অবাধ্য হলেই যে কর্মীদের ছেঁটে ফেলা হবে, সেই বার্তা দিতে চেয়েছেন কর্তৃপক্ষ।’

Reneta

কর্পোরেট অফিসের তিক্ত দিকটি উঠে এসেছে এই পোস্টে, যা সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মী ছাটাইচাকরিচ্যুতছাঁটাই
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT