চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের অভিজাত হোটেলে আইনজীবীর মৃতদেহ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের অভিজাত হোটেলে আইনজীবীর মৃতদেহের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে সমুদ্রসৈকত সংলগ্ন অভিজাত এক আবাসিক হোটেল থেকে এক আইনজীবী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আবাসিক হোটেল সীগাল-এর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত গাজী এম শওকত হাসান (৫০) কুমিল্লা জেলার সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার মৃত গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের আইন কর্মকর্তা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি ) মো. আপেল মাহমুদ হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, গত ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন মিলে কক্সবাজার ঘুরতে আসেন। ওই দিন তারা হোটেল সীগালে উঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে অবস্থান করেন।

Banglabid

তিনি বলেন,  শুক্রবার সকালে হোটেল কক্ষের মেঝেতে শওকত হাসানকে তার বন্ধুরা অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা হোটেলটির কর্মচারিদের সহায়তায় শওকতকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপেল মাহমুদ আরও বলেন, ‘মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সীগালের কর্মচারিরাসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Reneta

তিনি জানান, তার শরীরে আঘাতের কোন প্রকার চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার জেলা সদর হাসপাতালকক্সবাজার হোটেল সীগালমৃতদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেজন্য ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট খেলবে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা

পরবর্তী

ডাবল সেঞ্চুরির কাছে জয়সওয়াল, বড় সংগ্রহের পথে ভারত

পরবর্তী
ভারতের জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল সেঞ্চুরির কাছে জয়সওয়াল, বড় সংগ্রহের পথে ভারত

সিলেটের ক্রিকেট দল জয়ের উদযাপন করছে, খেলোয়াড়রা হাসছে ও একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন জার্সি, নতুন নেতৃত্বে সিলেটের প্রথম জয়

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT