চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিকভাবে চাঁদপুরে চাষ হচ্ছে লন কার্পেট ঘাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, অর্থনীতি, কৃষি, চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: চাঁদপুরে পতিত জমিতে চাষ হচ্ছে সবুজ মোলায়েম লন কার্পেট ঘাস। দেখলে মনে হবে যেন সত্যিকারের কোনো ঘাস কার্পেট। আর এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ করছেন প্রবাস ফেরত যুবক গোলাম রাব্বি। বাড়ি বা অফিসের আঙ্গিনায়, বাগানে, কবরস্থানে, পাহাড়ে সৌন্দর্য্য বর্ধণ ও পরিবেশ রক্ষায় কাজ করছে এই কার্পেট ঘাস। বর্তমানে চাঁদপুর থেকে অনলাইনের মাধ্যমে সারাদেশে তা বাজারজাত করা হচ্ছে।

চাঁদপুর প্রত্যন্ত এলাকার কৃষি জমিতে এখন শোভা পাচ্ছে সবুজ মোলায়েম লন কার্পেট ঘাস। গোলাম রাব্বি নামের এক যুবক দুই বছর আগে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া দোকানঘর এলাকায় প্রায় চল্লিশ শতাংশ পরিত্যক্ত জমি ভাড়া নিয়ে পরীক্ষামূলক পরিবেশ বান্ধব এই ঘাসের চাষ শুরু করেন। বর্তমানে এটি লাভজনক ওই এলাকায় পৃথক ৪টি স্থানে প্রায় ৫ একর জমিতে তা চাষ করা হচ্ছে। দীর্ঘ সাত বছর বাহরাইনে কার্পেট ঘাসের কাজে কর্মরত ছিলেন গোলাম রাব্বি। সেখানে সৌন্দর্য্য বর্ধণে এই সবুজ কার্পেট ঘাস ব্যাপক ব্যবহার হতো। সেখান থেকে দুই বছর আগে দেশে ফিরে আসে রাব্বি। পরে ঢাকা থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করে নিজ এলাকায় কার্পেট ঘাসের চাষ শুরু করেন। মেক্সিকান-বারমুডা গ্রাস, যা লন কার্পেট ঘাস হিসেবে বেশি পরিচিত। লাভজনক ব্যবসা হওয়ায় এই ঘাস এখন অনলাইনে বসেই সারাদেশে বিক্রি করছেন রাব্বি।

প্রত্যক্ত এলাকায় কার্পেট জাতীয় ঘাস চাষ স্থানীয় বেকার যুবকদের মাঝে বেশ কৌতুল তৈরি করেছে। এই ধরনের ঘাস চাষে বেকারত্ব দূর করার কথা জানিয়েছে স্থানীয় যুবকরা।

রাব্বির কার্পেট ঘাস চাষ প্রকল্পে বর্তমানে অর্ধশত লোকের কর্মসংস্থান হয়েছে। অনেক যুবকের বেকারত্ব দূর হয়েছে।

কার্পেট জাতীয় ঘাস চাষাবাদে বেকার যুবকরা আগ্রহী হলে, তাদেরকে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা।

বর্তমানে ৯০ হাজার বর্গফুট জমিতে কার্পেট ঘাষ চাষ করছেন রাব্বি। ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাত্রা শুরু করেন রাব্বি। বর্তমানে তার এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। কার্পেট জাতীয় ঘাস স্কয়ার ফিট হিসেবে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাব্বির এই কার্পেট জাতীয় ঘাস চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নরসিংদী, বান্দরবান, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরলন কার্পেট ঘাস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

জুন ১৫, ২০২৬

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬

ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রীর আত্মহত্যা!

জুন ১৫, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

জুন ১৫, ২০২৬

দুবাই থেকে ঢাকা: বেনজীরকে প্রত্যর্পণের পথে আইনি ও কূটনৈতিক বাধা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT