বাংলাদেশ

১০ ডিসেম্বর অস্থিতিশীল পরিবেশ হলে প্রস্তুত আইন-শৃংখলা বাহিনী: র‍্যাব

র‍্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে বিভিন্ন মাইক্রোফোন ও ক্যামেরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তার জন্য প্রস্তুত আছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। আদালত এলাকা থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পার্বত্য চট্টগ্রামে তারা সদস্যদের প্রশিক্ষণ, খাবার সরবরাহ, বোমা তৈরির উপকরণ সরবরাহসহ বিভিন্ন সামগ্রী পাঠাতো।

কমান্ডার মঈন বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ডের উদ্দেশ্য অনুসন্ধানে কাজ চলছে। ৫৫ জন তরুণ জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েছে। তাদের মধ্যে ৩৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাব।

বিষয়:আইন শৃংখলা বাহিনী বিএনপির সমাবেশ বুয়েট শিক্ষার্থী ফারদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…