শ্রম উপদেষ্টা বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের মাঠে নামানো হয়েছে, শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রথমে আইন-শৃংখলা বাহিনীর ওপর গুলি চালায়, তারপরও ১ জন শ্রমিকের মৃত্যু অনাকাংক্ষিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিচার বহির্ভূত কোন হত্যাকান্ড ঘটছে না, যৌথ অভিযানে কেউ মারা যায় নি, অপারেশনে গেলে দু’য়েকজন গুলিবিদ্ধ হয়েছে মাত্র।







