চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অন্তর্বর্তী সরকারের ১১ মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও সহিংসতা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহায়তায় আমরা এখন অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণা করবেন সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনী

মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবস্থাপনায় নতুন কৌশল নেওয়া হচ্ছে বলে তিনি জানান, পুলিশ সদস্যদের হাতে কার্যকর প্রতিরক্ষামূলক অস্ত্র, যেমন আধুনিক রাইফেল থাকবে। তবে ভারী মারণাস্ত্র দেওয়া হবে না।

তিনি জানান, বিশেষায়িত বাহিনী, যেমন এপিবিএন-এর কাছে প্রয়োজনীয় ভারী অস্ত্র বরাদ্দ থাকবে, যাতে তারা নির্দিষ্ট ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রতিহত করতে পারে।

Reneta

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না হয়, সে বিষয়েও আমরা সতর্ক। আইনের প্রয়োগে মানবাধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে সরকারের কার্যক্রম আরও জোরদার হবে।

এছাড়া ভারতকে পুশইন না করতে অনুরোধ করা হয়েছে এবং উপযুক্ত চ্যানেলে কেউ থাকলে তাদের গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রের উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন-শৃঙ্খলাস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT