ক্রিকেট

বাবরদের পাঁচ মাস বেতন না দেয়ার অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, সম্ভবত জয় বা গুরুত্বপূর্ণ মুহূর্তের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে খেলা অনেকটাই কঠিন হয়ে গেছে। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে এক উইকেটের পরাজয়ের পর বিষ্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ। বাবর আজমরা গত পাঁচ মাস বেতন পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন তিনি।

৫৫ বর্ষী লতিফ একটি টিভি চ্যানেলে বলেছেন, ‘পাকিস্তানের মিডিয়াতে অনেক ঘটনা ঘটছে। সম্ভবত সেগুলো মিথ্যা সংবাদ। আমি আপনাদের সত্য ঘটনা সরবরাহ করবো, যা গোপন রাখা হয়েছিল।’

‘গত দুই দিন বাবর আজম পিসিবি চেয়ারম্যানকে ক্ষুদে বার্তা প্রদানের চেষ্টা করছেন, কিন্তু খেলোয়াড়রা কোনো সাড়া পাচ্ছেন না। তিনি চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরকে বার্তা প্রদানের চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর উসমান ওলহাকে বার্তা প্রদান করছে। সুতরাং, তাদের অধিনায়কের প্রতি সাড়া না দেয়ার কারণ কী?

বেতনের বিষয়টি উল্লেখ করে লতিফ বলেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে যে তারা যে কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করেছে সেটি পুনর্বিবেচনা করা হবে। এই কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করা হবে না। খেলোয়াড়রা পাঁচ মাস বেতন পাননি, তাহলে খেলবে কীভাবে? আমি এটা প্রকাশ করতে চাইনি।’

পাকিস্তানের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৩১ অক্টোবর খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিষয়:উসমান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান বাবর লতিফ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…