চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ লতিফ সিদ্দিকীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
জনপদ, টাঙ্গাইল
A A
জনতা সড়কে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছে, নেতাদের সাথে সংযোগ স্থাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিজয়ী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ মঙ্গলবার ৯ জানুয়ারি বেলা একটায় তিনি ওই মহাসড়কে কালিহাতী থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দুপুর আড়াইটার দিকে লতিফ সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান ধর্মঘটস্থলে যান। পরে কাদের সিদ্দিকী থানার ভেতর গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কালিহাতীর নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়। সোমবার রাতে এ মামলার এজাহারভুক্ত দুজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থক। গ্রেপ্তার অনুসারীদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকী আজ দুপুরে থানার সামনে যান। তিনি গ্রেপ্তার কর্মীদের ছেড়ে দিতে বলেন। পুলিশ তাদের ছেড়ে না দেওয়ায় লতিফ সিদ্দিকী থানার সামনে রাস্তায় বসে পড়েন। এ সময় তার অনুসারীরা তাঁর সঙ্গে যোগ দেন।

Banglabid

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, একজন ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লতিফ সিদ্দিকীর মহাসড়ক অবরোধ প্রসঙ্গে এসপি বলেন, এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা তাকে অনুরোধ জানিয়েছেন। আইন নিজস্ব গতিতেই চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল লতিফ সিদ্দিকীটাঙ্গাইল ৪টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকৃত সুরের ‘কারার ঐ লৌহ কপাট’ সরাতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

দেশের জনগণ আবারও আস্থা রাখলেন শেখ হাসিনার প্রতি

পরবর্তী
প্রেস কনফারেন্সে শেখ হাসিনা গণমাধ্যমের সামনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনগণ আবারও আস্থা রাখলেন শেখ হাসিনার প্রতি

মেসি ও বেকেনবাওয়ারের ছবি, ফুটবল তারকা ও কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেকেনবাওয়ারের মৃত্যুতে শোক জানিয়ে যা লিখলেন মেসি

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT