আদালত

লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

দুইজন পুরুষের ছবি, একজন বয়স্ক ও অন্যজন যুবক, একজনের মুখে হাসি, অন্যজনের চেহারা ভাবুক।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজন বয়স্ক ও অন্যজন যুবক, একজনের মুখে হাসি, অন্যজনের চেহারা ভাবুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

আজকের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মন্জুরুল আলম পান্না ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

বিষয়:লতিফ সিদ্দিকী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…