চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসতে পারেননি নিউজিল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাতে নতুনদের নিয়েই দল সাজাতে হয়েছে কিউইদের। অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক টম ল্যাথাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১১টায় গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন কিউই অধিনায়ক।

তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোর সূচি সাংঘর্ষিক হলেও এটি দলের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তিনি বলেন, ‘বর্তমানে ক্রিকেট বিশ্বের পরিস্থিতিটাই এমন যে একই সাথে বিভিন্ন লিগ চলছে যা আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সাংঘর্ষিক। তবে এর ফলে নতুন খেলোয়াড়দের সামনে সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি মনে করেন, এই পরিস্থিতি দলের ব্যাকআপ তৈরিতে সহায়ক। বলেছেন, ‘এটি অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দেয়, যা নিউজিল্যান্ড ক্রিকেটের ব্যাকআপ বা গভীরতা তৈরির জন্য ভালো দিক।’

দলে অভিজ্ঞতার অভাব নিয়ে ল্যাথাম জানান, যারা এই কন্ডিশনে নতুন, তাদের জন্য এটি শেখার বড় মঞ্চ। তিনি বলেন, ‘আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই কন্ডিশনে অভিজ্ঞতা কিছুটা কম, কিন্তু আমার মনে হয় তারা বাংলাদেশের মতো জায়গায় যত বেশি খেলবে, তা আমাদের জন্য ততই মঙ্গলজনক হবে।’

সিনিয়র হিসেবে নিজের দায়িত্ব তুলে ধরে ল্যাথামের ভাষ্য বলেন, ‘দলে যখন কম অভিজ্ঞ খেলোয়াড় থাকে, তখন আমার এবং অন্য যারা এখানে আগে খেলেছে তাদের দায়িত্ব হলো যতটা সম্ভব জ্ঞান তাদের সাথে শেয়ার করা।’

Reneta

তরুণদের সুযোগ দেয়া প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা চেষ্টা করছি বিভিন্ন খেলোয়াড়দের যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে, এবং এটি নিশ্চিতভাবেই আগামী দীর্ঘ সময়ের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের ‘ডেপথ’ বা শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে।’

লিগ ক্রিকেটের জোয়ারের মাঝেও দেশের হয়ে খেলার আবেগ নিয়ে ল্যাথাম স্পষ্ট করে বলেন, “নিউজিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে আমি সবসময়ই রোমাঞ্চিত থাকি। আমি জানি দলের অন্যরাও ঠিক একই রকম অনুভব করে; যখনই তারা নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পায়, তারা খুব উত্তেজিত থাকে।”

সবশেষে, দলের কৌশল নিয়ে তার বক্তব্য ছিল সোজাসাপ্টা। তার চাওয়া, খেলোয়াড়রা যেন তাদের স্বাভাবিক খেলাটাই খেলে। বলেছেন, ‘আমরা চাই খেলোয়াড়রা নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছে এখানেও ঠিক সেভাবেই খেলুক। তারা যদি সেটা করতে পারে, তবে তাদের সফল হওয়ার সেরা সুযোগ থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরাজলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT