চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালিদের প্রথম জানাজা সম্পন্ন, গোপালগঞ্জে হবে দাফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, বিনোদন
A A
খালিদের প্রথম জানাজা সম্পন্ন, গোপালগঞ্জে দাফনের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’র গায়ক খালিদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে তার জানাজায় শিল্প, সংস্কৃতিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এসময় খালিদের ভগ্নিপতি জানান, খালিদের মরদেহ রাতেই তার নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মঙ্গলবার যোহর নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে হবে দ্বিতীয় নামাজে জানাজা। তার দাফন হবে শহরের নয়া গোরস্থানে।

তিনি জানান, খালিদের স্ত্রী এবং ছেলে আমেরিকায়। তারা আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ধর্মীয় মত অনুসারে ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করাটাই শ্রেয়, সবার মতামত এমনটাই। তাই মঙ্গলবার দুপুরেই খালিদের দাফনের সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জে খালিদের বড় ভাই আছেন, তিনিই সব প্রস্তুত করছেন।

সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের প্রশ্নে পরিবারের এই সদস্য জানান, খালিদ আমাকে বলতো যে মানুষ তাকে অনেক ভালোবাসে। আমরাও এটা টের পেতাম। আমরা বিশ্বাস করি, মানুষের এই ভালোবাসা খালিদের জন্য চিরকাল থাকবে। সবাই তার জন্য দোয়া করবেন, এরচেয়ে ভালোবাসা আর কী হতে পারে!

সোমবার সন্ধ্যার পর গ্রিন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হন খালিদ। এরপর দ্রুত গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৭টায় খালিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন তিনি।

মৃত্যুকালে ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিলো ৫৮ বছর। তার গাওয়া গানগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয়তা পায় সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরখালিদগানলিড বিনোদনসংগীতসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT