চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে শাফিনের জানাজা মঙ্গলবার, বনানীতে দাফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
বিনোদন
A A
শাফিনের জানাজা শেষে মরদেহ দেশে আসছে, উপস্থিত জনতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পথে কিংবদন্তী সংগীতশিল্পী, গীতিকার, বেজ গিটারিস্ট শাফিন আহমেদের মরদেহ৷ জানা গেলো, দেশে তার জানাজা, দাফন বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত।

শনিবার রাতে মাইলস এর অফিশিয়াল পেজে শাফিন আহমেদের জানাজা ও দাফন সম্পর্কে পারিবারিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

পারিবারিক ওই বিবৃতিতে বলা হয়, শাফিনের নামাজে জানাজা আগামী ৩০ জুলাই (মঙ্গলবার) বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Banglabid

তবে শাফিনের মরদেহ কবে দেশে আসছে, কিংবা সর্বসাধারণের শেষবার শ্রদ্ধা জানাতে মরদেহ কোথাও রাখা হবে কিনা এ বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পরিবার।

এরআগে শনিবার বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে তার জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। অশ্রুসজল চোখে প্রিয় শিল্পীকে বিদায় জানান সাধারণ ভক্ত অনুরাগীরা।

Reneta

জানাজা শেষে শাফিনের কনসার্ট-এর আয়োজকরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে এই শিল্পীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন তারা।

এরপর এদিন রাতেই পারিবারিক বিবৃতি আসে মাইলসের পেজে। জানানো হয়, গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৯ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় হাসপাতালে ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন স্বনামধন্য বাংলাদেশী রক ব্যান্ড মাইলসের সাবেক প্রধান কণ্ঠশিল্পী।

শাফিন ছিলেন উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং প্রখ্যাত সংগীত পরিচালক কমল দাশ গুপ্তের কনিষ্ঠ পুত্র।

ফিরিয়ে দাও, ধিকি ধিকি, চাঁদ তারা সূর্য, কি জাদু, আজ জন্মদিন তোমার, এবং আরো অনেক তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে শাফিন আহমেদ বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় এবং আইকনিক গায়ক হিসাবে তাঁর স্বকীয় পরিচয় সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তিনি তাঁর দুই বড় ভাই তাহসিন আহমেদ এবং হামিন আহমেদকে রেখে গেছেন; সেই সঙ্গে রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র মাইসিম, আজরাফ এবং রেহান; একমাত্র কন্যা রানিয়া; তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্ত ও অনুরাগীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানাজাদাফনমাইলসলিড বিনোদনশাফিনশাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT