চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

দুপুর ২টায় চ্যানেল আইয়ে মুস্তাফা মনোয়ারের জানাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৬
বিনোদন
A A

দেশজ শিল্প-সংস্কৃতির এক মহীরুহকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের মরদেহকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন তাঁর সহকর্মী, ছাত্র, সংস্কৃতিকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ।

সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিল্পগুরুর প্রথম নামাজে জানাজা। দীর্ঘদিন বিটিভির সঙ্গে তাঁর সৃষ্টিশীল সম্পর্কের স্মৃতিবাহী এই প্রাঙ্গণেই তাঁকে বিদায় জানান সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

এরপর সকাল ১১টার দিকে বিটিভি থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশনের আয়োজন। সেখানে শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, তাঁর সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবার উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে এক আবেগঘন বিদায়ের মঞ্চ। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয় বাংলা সংস্কৃতির এই উজ্জ্বল নক্ষত্রকে।

বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, নাগরিক নাট্য সম্প্রদায়, গণতান্ত্রিক বাম ঐক্য, শিল্পকলা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, আইটিআই বাংলাদেশ, প্রাচ্যনাট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উদীচী শিল্পগোষ্ঠী, ফটোগ্রাফিক সোসাইটি,  চিলড্রেনস ফিল্ম সোসাইটি, নৃত্যশিল্পী সংস্থা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বহু সংগঠনের ব্যানারে শিল্পীকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে অনুষ্ঠিত হবে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা।

দ্বিতীয় জানাজা শেষে প্রায় আধা ঘণ্টার জন্য মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিল্পী ও সৃজনশীল মানুষ।

Reneta

এরপর তাঁর মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দেশের এই গণমাধ্যম প্রতিষ্ঠানে তাঁর নামে রয়েছে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’,যা তাঁর শিল্পসাধনা ও অবদানের এক অনন্য স্মারক।

সবশেষে চ্যানেল আই থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের শিল্প-সংস্কৃতির এই কিংবদন্তী।

দীর্ঘ শিল্পসাধনা, সৃজন ও প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাওয়া মুস্তাফা মনোয়ারের বিদায়ে শোকাহত দেশের সাংস্কৃতিক অঙ্গন। তবে তাঁর শিল্প, চিন্তা ও সৃষ্টির উত্তরাধিকার বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

 

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রশিল্পীচ্যানেল আইপাপেটমুস্তাফা মনোয়ারলিড বিনোদনশহীদ মিনারশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT