স্বাস্থ্য

আরও ২২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের ভাইরাসের ছবি, বাংলাদেশে করোনার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি করোনাভাইরাসের একটি কৃত্রিম ছবি, যা বিশ্বজুড়ে মহামারীর প্রভাব দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৫ হাজার ৪৭১ জন। এছাড়াও মৃতের সংখ্যা মোট ২৯ হাজার ৪৭৭ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৭৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

বিষয়:করোনা করোনা পরিস্থিতি বাংলাদেশে করোনা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…