চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে এখনও অর্থ দিচ্ছে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। কাতালান ক্লাবটি ছাড়ার দুবছর পেরিয়ে গেলেও এখনও অর্থ পাচ্ছেন ন্যু ক্যাম্প থেকে, প্রাপ্তি চলবে ২০২৫ সাল পর্যন্ত। এমন জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

লা লিগার বেধে দেয়া বেতনসীমা নীতি ও আর্থিক সংগতি নীতির কারণে সেসময় মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। পরে ফ্রি-এজেন্ট হয়ে যোগ দেন লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে। দুবছর ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে কাটিয়ে আগামী মৌসুম থেকে মেসি যোগ দেবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।

বার্সাতে লম্বা সময় না থাকলেও ক্লাবটির খেলোয়াড়দের বেতনের তালিকায় এখনও নাম রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। আর্থিক নিয়মের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের তথ্যে, তখনো বার্সা থেকে ৫২ মিলিয়ন ইউরো পাওনা ছিলেন কিংবদন্তির। যা দেয়া হচ্ছে ধাপে ধাপে।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’কে সাক্ষাৎকার লাপোর্তা বলেছেন, ‘নিয়ম মেনেই মেসিকে আমরা এখনও পারিশ্রমিক দিয়ে যাচ্ছি, যা চলবে ২০২৫ সাল পর্যন্ত চলবে। তবে এসব চুক্তি হয়েছিল আগের বোর্ডের সঙ্গে।’

মেসির মিয়ামিতে যোগ দেয়ার ব্যাপারে ৬১ বর্ষী লাপোর্তা বলেছেন, ‘আমরা মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে মেসির বিষয়ে কথা বলেছিলাম। সেসময় তিনি বলেছিলেন, লিও পিএসজিতে বাজে সময় পার করছে যে কারণে এখন চাপমুক্ত থাকতে চায়। বার্সাতে আসলে আবারও সেই চাপ নিয়ে খেলতে হতো বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেসি। যে সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি।’

আগামী বছর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বার্সা। তখন মেসিকে বড় ধরনের সংবর্ধনা দেয়া হবে বলেও জানিয়েছেন লাপোর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সেলোনামিয়ামিমেসিলা লিগালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT