ক্রিকেট

আইসিসির শর্ত পূরণ করতে স্থগিত লঙ্কা প্রিমিয়ার লিগ

লঙ্কা প্রিমিয়ার লিগের ডিজিটাল লোগো, আলোতে উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে লঙ্কা প্রিমিয়ার লিগের ডিজিটাল লোগো আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২৭ নভেম্বর থেকে পূরণ মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। তবে আইসিসির শর্ত পূরণ করতে টুর্নামেন্টটি স্থগিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগটি স্থগিত করা হয়েছে।

লঙ্কান বোর্ড জানিয়েছে, আইসিসির নির্দেশনা অনুযায়ী, টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সকল ভেন্যু এবং ভেন্যুর সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ সম্পন্ন করতে হবে। যে কারণে ভেন্যুর মান বাড়ানোর কাজ শুরু করতে লঙ্কান লিগ স্থগিত করা হয়েছে।

লঙ্কান বোর্ড এখন বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সম্প্রচারের সক্ষমতা বাড়ানো, মিডিয়া সেন্টারের আসন বৃদ্ধি নিয়ে কাজ করবে। যেন তা বৈশ্বিক মানদণ্ডে পৌঁছায়।

শ্রীলঙ্কা এরই মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ তিন ভেন্যুর উন্নয়নের কাজ শুরু করেছে। এর মধ্যে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের কাজ স্থগিত রাখা হয়েছিল। স্টেডিয়ামটিতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ চলছে। টুর্নামেন্ট শেষে পুনরায় কাজ শুরু হবে। লঙ্কা প্রিমিয়ার লিগ পরবর্তীতে সুবিধাজনক সূচিতে আয়োজন করা হবে বলেও জানিয়েছে লঙ্কান বোর্ড।

বিষয়:আইসিসি এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…