জনপদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

রাঙ্গামাটিতে পাহাড় ধসের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত, যানবাহন বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত, যান চলাচল বন্ধ রয়েছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।

শনিবার (২ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে আজ রোববার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, চট্টগ্রামগামী বাস ও ছোটবড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে  মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইনম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি। এতে সড়কে সব গাড়ি আটকে আছে, মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।

আটকে পড়া শান্তি পরিবহনের বাসযাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি, এখনও এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কে আজ সকালে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েছি। সড়কে মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মাটি সরাতে সেখানে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। বর্তমানে এই সড়কে বড় যান চলাচল বন্ধ থাকলেও ছোট যান চলাচল করতে পারছে। আশা করছি, খুব তাড়াতাড়ি মাটি সড়ানোর কাজ শেষ হবে।

বিষয়:যান চলাচল বন্ধ রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…