চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

গোপালগঞ্জে টর্নেডোর আঘাতে বিদ্যুৎ সরবরাহ ও যান চলাচল বন্ধ

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১০:০৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
টর্নেডোর কারণে গোপালগঞ্জের রাস্তা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মন্দির, অসংখ্য গাছপালা, বসতবাড়িসহ কমপক্ষে ২৫-৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে কাশিয়ানী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবে ভাটিয়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায় এ ঘটনার সূত্রপাত। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত টর্নেডোর আঘাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু এলাকায় রাস্তার ওপর বিদ্যুতের খুটি পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টর্নেডো প্রবল গতিতে আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে বাজারের প্রায় ২৫-৩০টি দোকানঘর ও একটি মন্দির লণ্ডভণ্ড হয়ে যায়। নষ্ট হয়ে গেছে দোকানের সব ধরনের মালামাল। উড়ে গেছে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Banglabid

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঝড়ের তাণ্ডবে ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চাল, বিদ্যুতের খুঁটি ও অসংখ্য দোকানপাট, গাছপালা পড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। শুক্রবার বিকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ সম্ভব হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টর্নেডো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT