চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে ক্রিকেটে নিষিদ্ধ হলেন লামিচানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটে নিষিদ্ধ লামিচানে, বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। টি-টুয়েন্টি ক্রিকেটের বড় তারকা হয়ে ওঠা নেপালি অধিনায়কের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ক্যারিবীয়ান ক্রিকেট লিগ (সিপিএল)- এর চলতি মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের স্কোয়াডে জায়গা পান লামিচানে। বৃহস্পতিবার কাঠমান্ডু একটি থানায় তার বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করা হয়, তখন তিনি ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন। সিপিএলে জ্যামাইকা তালাওয়াস তিন ম্যাচ খেললেও কোনোটিতেই একাদশে ছিলেন না লামিচানে। তবে ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে, তাকে দলের সঙ্গে আর রাখা হবে না।

সিএএন’র ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রশান্ত বিক্রম মাল্লার বিবৃতিতে বলেছেন, সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত লামিচানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে। কাঠমান্ডুতে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য তাকে তলব করা হয়েছে। বোর্ডের বৈঠকে তাকে সাময়িকভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

Banglabid

নেপালের গণমাধ্যমে খবর, ১৭ বর্ষী নাবালিকা ভক্তের সুযোগ নিয়েছেন তারকা লেগ স্পিনার। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে পড়েছে কাঠমান্ডু ভ্যালি পুলিশ।

অভিযোগকারীর দাবি, তিনি লামিচানের ভক্ত এবং তারকা ক্রিকেটারের সঙ্গে হোয়াটসঅ্যাপ-স্ন্যাপচ্যাটে কথা বলতেন। লামিচানে একসময় নিজে থেকেই তার সঙ্গে দেখা করতে চান।

কাঠমান্ডু ভ্যালি পুলিশ বলছে, লামিচানে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং ২২ সেপ্টেম্বর কেনিয়া সফরে দলের সঙ্গে তাকেও যেতে প্রস্তাব দেন। সেদিন রাত আটটার বেশি বেজে যাওয়ায় মেয়েটি হোস্টেলে ফিরতে পারেননি। লামিচানে তখন তাকে কাঠমান্ডু হোটেলে থাকতে বাধ্য করেন।

Reneta

লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টের অন্যতম তারকা হয়ে উঠেছেন। দেশের জার্সিতে লামিচানে ৩০টি ওয়ানডেতে ৬৯ উইকেট ও ৪৪টি টি-টুয়েন্টি শিকার করেছেন ৮৫ উইকেট। নেপালের হয়ে ২০১৮ সালে অভিষেক ঘটে ২২ বর্ষী তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটধর্ষণনিষিদ্ধনেপালসিএএনসিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেপ্লেক্স সহ দেশের ২৬ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘লাইভ’

পরবর্তী

মেহেরপুরের গাংনীতে গৃহবধুর লাশ উদ্ধার

পরবর্তী
গাংনীতে গৃহবধুর লাশ উদ্ধার নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরের গাংনীতে গৃহবধুর লাশ উদ্ধার

প্রিন্সেস এলিজাবেথের পোর্ট্রেট, সাদা গহনা ও কালো পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা-সিরিজে দ্বিতীয় এলিজাবেথের জীবন

সর্বশেষ

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT