বিনোদন

চলে গেলেন অভিনেতা আলাউদ্দিন লাল

অভিনেতা আলাউদ্দিন লাল এর ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন অভিনেতা আলাউদ্দিন লাল, তার স্মৃতি ও শোক প্রকাশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহসহ ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা। ভুগছিলেন শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায়। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে মোল্লারটেক দক্ষিণখানে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।

মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, সামিরা মাহিসহ বহু অভিনয়শিল্পীরা সামাজিক মাধ্যমে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

বিষয়:অভিনয়শিল্পী খায়রুল বাসার মুশফিক আর ফারহান সামিরা মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…