চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্নড় অভিনেতাকে খুন, দুজন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২০, জুন ২০২২
বিনোদন
A A
একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে, পিঙ্ক শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর আত্মহত্যার ৭ মাস পর নিজ বাসায় খুন হলেন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তরুণ নায়ক সতীশ বজরা। গেল শনিবার (১৮ জুন) সকালে তিনি খুন হন বলে খবর ভারতীয় সংবাদ মাধ্যমে।

ফিল্মবিট.কম জানিয়েছে, শনিবার সকালে বেঙ্গালুরুর আরআর নগরের নিজ বাসায় খুন ‘লাগোরি’ খ্যাত এই চিত্রনায়ক। পুলিশের ধারণা, ছুড়িকাঘাতে তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন এই অভিনেতার শ্যালক।

ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে নায়কের বাসার দরোজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে ভবন মালিক হেমনাথকে খবর দেন পাশের ফ্ল্যাটের একজন। পরে পুলিশকে এ বিষয়ে জানালে তালাবদ্ধ দরোজা খুলে সতীশের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

Banglabid

পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে দুইজন সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেই দুজনই সতীশের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়।

পুলিশের মতে, পরিবারের অনিচ্ছা সত্ত্বেও নায়ক সতীশকে বিয়ে করেছিলেন স্ত্রী। তাদের এক সন্তানও আছে। স্ত্রীর আত্মহত্যার পর তার পরিবার সতীশের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলো। তাদের অভিযোগ ছিলো, বিয়ের পর সতীশ তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতো। বোনের আত্মহত্যার প্রতিশোধ নিতে শ্যালক সুদর্শন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

এদিকে তরুণ চিত্রনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করছে কন্নড় সিনেমা অঙ্গনের অনেকে। ‘লাগোরি’র মাধ্যমে নায়ক অভিষিক্ত হলেও সতীশ বেশকিছু সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন পরিচিতিও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুননায়কফিল্মলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত

পরবর্তী

বিএনপি বন্যার্তদের পাশে নেই, আছে অপরাজনীতিতে: শেখ পরশ

পরবর্তী
শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, বাগানে বসে, গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি বন্যার্তদের পাশে নেই, আছে অপরাজনীতিতে: শেখ পরশ

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির আরোগ্য কামনায় দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT