চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধই থাকবে: নুরুল হক নুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সরকারের নির্ধারিত শর্তে সম্মতি না দিলে দেশটির শ্রমবাজার চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এক অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার ২০০৮ সালে বন্ধ হয়। পরে ২০১৬ সালে তা পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালে চালু হলেও ২০২৪ সালে আবার বন্ধ হয়ে বর্তমানে স্থগিত রয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় একাধিক বৈঠক ও সফর হলেও বাজার চালু করা সম্ভব হয়নি। এর পেছনে মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্ত বড় বাধা হয়ে দাঁড়ায়। ওই শর্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে মাত্র ৫ থেকে ৭টি এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেত।

নূরুল হক নূর বলেন, পরবর্তীতে মালয়েশিয়া তিনটি শর্ত শিথিল করে এবং ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা গ্রহণ করে। তবে এরপরও শ্রমবাজার খুলেনি।

তিনি আরও বলেন, সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম—যে নামেই বলা হোক না কেন, এসব শর্ত মেনে না নিলে মালয়েশিয়ার বাজার বন্ধই থাকবে।

Reneta

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশের মন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়ে ৪২৩টি অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নূরুল হক নূরপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমালয়েশিয়াশ্রমবাজার বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT