চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবে নভেম্বর, মৌসুমের দীর্ঘ পথ বাকি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা, দর্শকরা পেছনে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার জয়ের পর পূর্ণ পয়েন্ট আদায়ে ব্যর্থ হয়েছে লা লিগায় টেবিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জাভি আলোনসোর শিষ্যরা গোলশূন্য ড্র করেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। পরে জাভি বলেছেন, ‘আমরা সবাই জানি এখন আমাদের অবস্থান কোথায় এবং আমরা কী চাচ্ছি। এখনও নভেম্বর চলছে, মৌসুমের বাকি অনেক সময়।’

ভায়েকানোর মাঠ এস্তাদিও ডে ভায়েকাসে বল দখলে রিয়াল এগিয়ে ছিল পুরো ম্যাচে। শেষপর্যন্ত লস ব্লাঙ্কোসরা কেবল জালের দেখা পায়নি। ভায়েকানোর গোলমুখে ১০ শট নিয়ে ব্যর্থ হয়েছে। দুই পয়েন্ট হারিয়েও অবশ্য তারা লিগে শীর্ষ অবস্থান করছে।

জাভি বলছেন, ‘আমরা সবসময়ই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। এসব ম্যাচে এবছর ও আগের বছরও ধুঁকেছি। রায়ো ভালো খেলেছে। আমরা সব লড়াই জিতিনি, এমনকি সব লড়াই হারিনি। অ্যানফিল্ডে হেরেছি, সামনের ম্যাচগুলোর জন্য মানসিকভাবে শক্তিশালী ও ভালো প্রস্তুতি দরকার।’

‘সবচেয়ে বেশি চিন্তিত দলের ক্রমাগত উন্নতির ব্যাপারে। মৌসুম এখনও দীর্ঘ, কিন্তু দলের উপর চাহিদা বেশ উচ্চ। মনে করছি ভালো ও খারাপ সময় থাকবেই। এরমাঝেই আমাদের মানিয়ে নিয়ে মৌসুমের শেষে ভালো কিছু অর্জনের জন্য এগিয়ে যেতে হবে।’

‘আগস্টে মৌসুম শুরু করেছি। ওসাসুনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় স্কোয়াডের সবাইকে পেয়েছি। পুরো মৌসুমজুড়েই কম-বেশি সব খেলোয়াড়কে পাওয়া নিয়ে আমার মনোযোগ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি আলোন্সোরায়ো ভায়েকানোরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT