চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা: ইতিহাস কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১০, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও বার্সার ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে তারুণ্য নির্ভর বার্সেলোনা, মৌসুমের শুরুতে সুপারকোপা ও শেষ দিকে এসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা জিতেছে কোপা ডেল রে শিরোপা। এবার তাদের সামনে সুযোগ লিগ শিরোপা জয়ের। সেই লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী সেই রিয়ালের বিপক্ষেই লড়বে বার্সা। জয় পেলেই লিগ শিরোপা জয়ের দৌড়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যাবে কাতালুনিয়ার দলটি। জমজমাট এল ক্ল্যাসিকোর আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

লা লিগায় রোববার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

এল ক্ল্যাসিকোর বয়স ১২২ বছর। ফুটবলের সবচেয়ে প্রাচীন লড়াইগুলোর একটি এ মহারণ। এপর্যন্ত ২৫৯ ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। যেখানে এগিয়ে লস ব্লাঙ্কোসরা, তাদের জয় ১০৫টিতে। বার্সেলোনা জিতেছে ১০২টি। বাকি ৫২টি ড্র হয়েছে।

চলতি মৌসুমে এপর্যন্ত তিবার দেখা হয়েছে তাদের। লা লিগার প্রথম লেগে হারের পর সুপারকোপার ও কোপা ডেল রের ফাইনালে রিয়ালকে হারের স্বাদ দেয় বার্সা। কোপা ডেল রে’র মঞ্চে মুখোমুখিতে সর্বোচ্চ ১৬টি জয় পেয়েছে বার্সেলোনা। ৩৬ মোকাবেলায় ১৩টি ম্যাচে জিতেছে রিয়াল। বাকি ৭টি ড্র। প্রতিযোগিতাটির ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ৩২ শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক ক্লাব (২৪টি) এবং রিয়ালের ঘরে আছে ২০টি শিরোপা।

দু’দলের দ্বৈরথে সবচেয়ে বড় জয়টি রিয়ালের। ১৯৪৩ সালের ১৯ জুনে কোপা ডেল রে’র ম্যাচে বার্সেলোনাকে ১১-১ গোলে হারিয়েছিল তারা। রিয়ালের বিপক্ষে বার্সেলোনার সবচেয়ে বড় জয়টি এসেছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫০ সালে। লা লিগার সেই ম্যাচে ৭-২ ব্যবধানে জিতেছিল বার্সা।

এল ক্ল্যাসিকোতে টানা জয়ের রেকর্ডটা অবশ্য দুদলেরই সমান। ২৫ জানুয়ারি ১৯৪৮ সাল থেকে ১৫ জানুয়ারি ১৯৪৯ সাল পর্যন্ত টানা ৬ ম্যাচে জিতেছিল বার্সেলোনা। ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সাল থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৬৫ সাল পর্যন্ত টানা ৬ ম্যাচ জিতেছিল রিয়াল। অন্যদিকে ২৫ জানুয়ারি ১৯৪৮ সাল থেকে ২১ নভেম্বর ১৯৫৪ সাল পর্যন্ত এ দুদলের টানা ১৮টি লড়াইয়ে জয় পায়নি কোনো দলই।

Reneta

এল ক্ল্যাসিকোতে পাঁচজন সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনজন রিয়ালের এবং দুজন বার্সেলোনার। সবচেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার সাবেক মহাতারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০০৫ সাল ২০২১ সাল পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। এরমধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেছেন আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডি স্টেফানো। ১৬ ও ১৫টি করে গোল করেছেন করিম বেনজেমা ও রাউল গঞ্জালেস।

তবে এবারের ম্যাচটি হতে চলেছে বার্সার ঘরের মাঠে। সেখানে অবশ্য এগিয়ে আছে রিয়াল। শেষ পাঁচটা ক্ল্যাসিকোতে চারবারই জিতেছে রিয়াল মাদ্রিদ। দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়, তিনটা ড্র রিয়ালের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা ডেল রেচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির অবসর নিয়ে যা বললেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT