চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ফেরা নির্ভর করছে মেসির চাওয়ার উপর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শেষে পিএসজি-ক্যারিয়ার শেষ করতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার পরবর্তী গন্তব্য নিয়ে নানা আলোচনা এখন তুঙ্গে। মেসির পছন্দের তালিকায় এগিয়ে সাবেক ক্লাব বার্সেলোনা। বার্সায় ফেরাটা ৩৫ বর্ষী ফুটবলারের চাওয়ার উপরই কেবল নির্ভর করছে বলে মত কাতালানদের কোচ জাভি হার্নান্দেজের।

আর্থিক ফেয়ার-প্লে নীতির কারণে স্পেনে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জটিলতা থাকলেও ক্লাবটি চেষ্টা করছে কিংবদন্তিকে ফেরাতে। অন্যদিকে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোও চাচ্ছে মেসিকে টানতে। এমনকি সৌদি আরবের ক্লাবে মেসি ইতিমধ্যেই চুক্তি সেরে ফেলেছেন, এমন খবরও এসেছিল। বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে সেই খবর অবশ্য উড়িয়ে দেন তার বাবা হোর্হে মেসি।

এদিকে জাভি বলেছেন, ‘এসব খবর বাতাসে রয়েছে। তবে এটি আসলে অনেককিছুর উপর নির্ভর করে। এর বেশি কিছু বলতে পারছি না। লিও একজন দৃষ্টিনন্দন ফুটবলার। এমনকি সে আমার বন্ধু। সর্বোপরি তার উদ্দেশ্যে বলতে গেলে আসলে সে কী চায়, সেটা তার উপরই নির্ভর করছে।’

বার্সেলোনার চেয়ে সৌদি আরবের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করলে আর্থিক দিক থেকে অনেকবেশি লাভবান হবেন মেসি। আর বার্সায় ফিরলে কাড়ি কাড়ি অর্থ ছাড়া সবকিছুই পাবেন বিশ্বকাপজয়ী মহাতারকা। মেসি ক্লাবটিতে ফিরলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পাবেন। পুরনো বন্ধুদের সঙ্গে সময়টা হয়তো ভালোই কাটবে।

রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর ন্যু ক্যাম্পে বার্সার সহ-সভাপতি রাফা ইউস্তে বলেছেন, ‘আমি চাই সে ফিরে আসুক, এটাই সত্যি। সবকিছুর পরেও সে এই ক্লাবটিকে অনেককিছু দিয়েছে। সে একাডেমির মাধ্যমে এসে এখানেই ক্যারিয়ার শুরু করেছিল। এটা সুন্দর এক গল্প। সুন্দর গল্পের আনন্দদায়ক সমাপ্তি থাকা প্রয়োজন। যদি সবকিছু ঠিকঠাক হয়, আমি আশা করি সে ফিরে আসবে। আমরা সবাই সত্যিই খুশি হবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিপিএসজিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT