চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

লা লিগা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করার সুযোগ বার্সেলোনার। সেটাও আবার এল ক্ল্যাসিকো দিয়ে। তাতে ৯৪ বছর পর এই ‘এল ক্ল্যাসিকো’ দিয়ে শিরোপা মীমাংসার হাতছানি লা লিগায়। তার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

ন্যু ক্যাম্পে রোববার রাতে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মদ্রিদ। এ ম্যাচে হার এড়াতে পারলেই টানা দ্বিতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। তাও আবার ঘরের মাঠে শিরোপা উল্লাসে মেতে উঠবে বার্সা। এমনকি রিয়াল জিতলেও, তা শিরোপা লড়াইকে খুব একটা অনিশ্চিত করবে না।

মৌসুমের প্রথম লেগে রিয়ালের মাঠে হেরেছিল বার্সা। তবে ঘরের মাঠে এবার দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। লিগে এপর্যন্ত নিজেদের সবকটি হোম ম্যাচ জিতেছে বার্সেলোনা। ১৯৮৫-৮৬ মৌসুমের পর এটাই তাদের প্রথম নিখুঁত হোম রেকর্ডের পথে এগিয়ে যাওয়া।

বর্তমানে ৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। টানা ১০টি লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হ্যান্সি ফ্লিকের দল। সর্বশেষ ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে যায় তারা।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বার্সা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না তরুণ তারকা লামিন ইয়ামাল। অন্যদিকে রিয়ালের অবস্থা বেশ নড়বড়ে। দলের ভেতরে অস্থিরতার খবরও বেরিয়েছে। ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যে শারীরিক সংঘর্ষের খবর ছড়িয়ে পড়েছে। এতে মাথায় চোট পেয়ে ভালভার্দে ছিটকে গেছেন বলে জানা গেছে।

পরিসংখ্যান থেকে অবশ্য একটু সাহস পেতে পারে রিয়াল। লা লিগায় সর্বশেষ ১২টি ক্ল্যাসিকোর মধ্যে ৮টিতেই জিতেছে তারা। আর বার্সেলোনার মাঠে দুই দলের সর্বশেষ ছয় লিগ ম্যাচে বার্সা জিতেছে কেবল দুটি।

Reneta

তবে দুদলের প্রথম দেখা হয়েছিল ১৯০২ সালে। কোপা ডেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল। সেই ম্যাচে রিয়ালকে ৩-১এ হারিয়েছিল বার্সা। পরে পেরিয়ে গেছে ১২৩ বছর। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ নানা টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে বহুবার মুখোমুখি হয়েছে তারা। হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী।

প্রতিযোগিতামূলক ম্যাচে এপর্যন্ত ২৬৩ বার মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। জয়ের পাল্লায় এগিয়ে রিয়াল। ১০৭ বার জিতেছে তারা। বার্সেলোনা জিতেছে ১০৫ ম্যাচে। বাকি ৫১ ম্যাচ হয়েছে ড্র। সবশেষ গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। সবশেষ পাঁচ দেখায়ও রিয়ালের বিপক্ষে চারবার জিতেছে বার্সেলোনা।

টানা অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য রিয়ালের। ৩১ জানুয়ারি ১৯৩১ সাল থেকে ৩ ফেব্রুয়ারি ১৯৩৫ সাল পর্যন্ত টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল তারা। তবে বার্সেলোনাও কম যায়নি। ১ নভেম্বর ১৯১৭ সাল থেকে ৩ জুন ১৯২৮ সাল পর্যন্ত টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিল কাতালুনিয়ান ক্লাবটি।

দুদলের দ্বৈরথে সবচেয়ে বড় জয়টি রিয়ালের। ১৯৪৩ সালের ১৯ জুন কোপা ডেল রেতে বার্সেলোনাকে ১১-১তে হারিয়েছিল দলটি। রিয়ালের বিপক্ষে বার্সেলোনার সবচেয়ে বড় জয় এসেছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫০ সালে। লা লিগায় ৭-২ ব্যবধানে জিতেছিল বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোপরিসংখ্যানবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT