চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি যাওয়ার পর প্রথম লিগ শিরোপা জিতল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই শিরোপার সুবাস পাচ্ছিল বার্সেলোনা। জয় পেলেই তিন মৌসুম পর লা লিগা ট্রফি নিশ্চিত হতো ক্লাবটির। বড় জয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ টাইটেল নিজেদের করে নিয়েছে জাভির কাতালান বাহিনী।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ববার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। অন্য গোল দুটি আলেসান্দ্রো ভালদে ও হুলেস কৌন্দের।

১৯৪৮-৪৯ মৌসুমের শেষদিকে এস্পানিওলকে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা নিজেদের করে নিয়েছিল বার্সা। একই দলকে হারিয়ে নিজেদের ২৭তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে জাভি হার্নান্দেজের দল। কিংবদন্তি লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এটি কাতালানদের প্রথম লিগ জয়।

এই মৌসুমে এখন পর্যন্ত দুটি শিরোপা জিততে পেরেছে বার্সেলোনা। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লিগ জিতল তারা।

জয়ের পর দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ ক্লাবের সবাইকে জানিয়েছেন ধন্যবাদ। বলেছেন, ‘এটি জাভির শিরোপা নয়, এটি বার্সার। যে বার্সায় বেড়ে উঠছে এবং উন্নতি করছে। আমি খেলোয়াড়, কর্মী এবং বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এই খেলোয়াড়দের কোচ হতে পেরে সত্যিই গর্ববোধ করছি।’

৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘আমি অনুভব করছি, কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি। জুলাই মাসে শুরু করে আমাদের জন্য একটি অসাধারণ লিগ ছিল এটি। এখন মনে হচ্ছে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

Reneta

লা লিগার পুরো মৌসুমে মাত্র তিন ম্যাচ হেরেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লিগে ৪টি করে ম্যাচ বাকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস্পানিওলজাভিবার্সেলোনামেসিরিয়াললা লিগালিগ শিরোপালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬

ট্যুর প্যাকেজ বুকিং করলেই মিলবে সৌদি আরবের পর্যটন ভিসা

জুলাই ৭, ২০২৬

জন্মদিনের আগেরদিন ৩৮ বছরে চলে গেলেন আফগান সাবেক পেসার

জুলাই ৭, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT