প্রবাস সংবাদ

বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণে দুটি প্লট বরাদ্দ দিয়েছে কুয়েত

কুয়েতের দূতাবাস ভবন নির্মাণের জন্য প্লট বরাদ্দের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের দূতাবাস ভবন নির্মাণের জন্য প্লট বরাদ্দের আনুষ্ঠানিকতা সম্পন্ন, কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েতে ঐতিহাসিক মুজিব নগর দিবসে ৪ হাজার স্কয়ার মিটারের বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণে দুটি প্লট বরাদ্দ করেছে কুয়েত সরকার। বাংলাদেশ দূতাবাস, কুয়েত তথা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি এক ঐতিহাসিক দিন।

মুজিবনগর দিবসের এই ঐতিহাসিক দিনে কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মুশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের জন্য ৩ হাজার স্কয়ার মিটার এবং বাংলাদেশ হাউজের জন্য ১ হাজার স্কয়ার মিটার মোট ৪ হাজার স্কয়ার মিটারের দুটি প্লট বরাদ্দ করেছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি (অব.) এবং দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত থেকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দুটি বুঝে নেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরি ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। বাংলাদেশ দূতাবাসের ফেজবুক পেজে ও এ তথ্য উল্লেখ হয়েছে।

বিষয়:কুয়েত প্লট বরাদ্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…