চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকে ‘শরতের জবা ২’ দেখতে চাইছেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
নাট্যপ্রেমী নারী অভিনেত্রী সিনেমা প্রিমিয়ারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর বড়পর্দায় লাক্সতারকা কুসুম সিকদার। তবে এবার অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি আসছেন ভিন্ন পরিচয়ে! এই প্রথম সিনেমা পরিচালনা করেছেন তিনি।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। যা গেল শুক্রবার (১১ অক্টোবর) মুক্তি পেল স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। দুর্গোৎসব উপলক্ষ্যে মুক্তি পাওয়া কুসুমের এই ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে দৈনিক ১৬টি শো প্রদর্শনী করছে।

প্রতিদিনই কোনো না কোনো শো’তে দর্শকের সাথে বসে নিজের নির্মিত সিনেমাটি দেখছেন কুসুম। এরমধ্যে অভিনেত্রী সিনেমাটি দেখতে গিয়েছিলেন এসকে এস টাওয়ারের সিনেপ্লেক্সে। সেখানে তিনি মুখোমুখি হন সংবাদকর্মীদের। কথা বলেন, ‘শরতের জবা’র দর্শক প্রতিক্রিয়া নিয়ে।

Banglabid

বাংলাদেশি অভিনেত্রী সংবাদ সম্মেলনে বসে, পেছনে সংবাদ পত্রিকা পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় কুসুম বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু ‘শরতের জবা’ নয়, কোনো সিনেমা দেখতে দর্শক সিনেমা হলে আসবে কিনা- এ নিয়ে সত্যি সত্যি আমার আশঙ্কা ছিলো। কিন্তু শুক্রবার ‘শরতের জবা’ মুক্তির পর দর্শক সমাগম দেখে সেই আশঙ্কা কেটে গেছে। দর্শক ‘শরতের জবা’ দেখতে হলে আসছে। দর্শকের রেসপন্স দেখে আমি খুবই আনন্দিত।

‘শরতের জবা’ মুক্তির দিনেই দর্শক ‘শরতের জবা ২’ দেখতে চাইছিলেন বলেও এসময় জানান কুসুম। কুসুম বলেন, মুক্তির দিনে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যখন ‘শরতের জবা’ দেখে বের হচ্ছিলাম, তখন নিজ থেকে অনেককে জিজ্ঞেস করেছি ছবিটি কেমন লাগলো। দর্শকরা আলাদা করে অনেক কিছুর প্রশংসা করেছেন। সমালোচনা খুব কম করেছেন, হয়তো আমি নিজে জিজ্ঞেস করেছি বলে। তবে এরমধ্যে সবচেয়ে মজার ও একই সঙ্গে আনন্দের বিষয় হচ্ছে- তারা ‘শরতের জবা ২’ দেখতে চাইছেন। মুক্তির দিনেই এমনটা শোনা আমার জন্য বিশাল এচিভমেন্ট। এর উপর আর কী হতে পারে!

১১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘শরতের জবা’। এই দিনটি তার কাছে বিশেষ বলেও জানান কুসুম। তিনি বলেন,“১১ অক্টোবর আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ২০০২ সালের এই দিনে আমি ‘লাক্স আনন্দ ধারা মিস বাংলাদেশ ফটোজেনিক’-এর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই গ্র্যান্ড ফিনালে হয়েছিলো ১১ অক্টোবর। সেখানে একভাবে কুসুম সিকদারকে পেয়েছিলেন, ঠিক তার ২২ বছর পর একই দিনে আমার পরিচালিত, চিত্রনাট্য, প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেল।”

Reneta

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কুসুম সিকদারলিড বিনোদনশরতের জবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT