বিনোদন

বাংলাদেশে আসছেন ‘কুরুলুস উসমান’ এর নায়ক

‘কুরুলুস উসমান’ ও ‘সুলতান সুলেমান’ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে তুরস্কের এই অভিনেতা

নায়ক ছবির সামনে দাঁড়িয়ে, পেছনে পোস্টার ও বিজ্ঞাপন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক একটি সিনেমার পোস্টার সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে বিভিন্ন বিজ্ঞাপন ও পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডাবিংয়ের বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষণ জনপ্রিয়। এরমধ্যে অন্যতম একটি সিরিজ ‘কুরুলুস উসমান’। আর এই সিরিজের নায়ক উসমান চরিত্রে অভিনয় করা বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে!

উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। আর এ কারণে দেশের দর্শক তাকে উসমান নামেই চেনেন। এই সিরিজটির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই নায়ক নিজেই বাংলাদেশে আসার খবরটি জানিয়েছেন।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের ঘোষণা দেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে বাংলাতেও কথা বলতে দেখা গেছে তাকে। কবে আসছেন এ বিষয়ে জানা না গেলেও খুব দ্রুতই আসার কথা জানিয়েছেন তিনি।

একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

‘কুরুলুস উসমান’-এ মূল চরিত্রের পাশাপাশি তুরস্কের তুমুল জনপ্রিয় আরেক সিরিজ ‘সুলতান সুলেমান’-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান।

বিষয়:কুরুলুস উসমান তুরস্ক সিনেমা সুলতান সুলেমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…