দুই মাসেরও বেশি সময় আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের ভিসি-প্রোভিসিকে অপসারণ করা হয়েছে। ২৪ শে এপ্রিল রাত ১টায় শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন পড়ে শোনান ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজীম আহমেদ। জানানো হয়, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপাচার্য ডক্টর মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি ডক্টর শেখ শরিফুল আলমকে। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেয়েছেন সিভিল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর হারুন অর রশিদ। ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছেন শিক্ষার্থীরা।







