চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌনে ১ ঘণ্টার হাসির নাটক ‘এক মিনিট’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

রোম্যান্টিক এবং জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণে ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে কেএস এন্টারটেনমেন্ট। এই প্রোডাকশন হাউজের ব্যানারে বুক পকেটের গল্প, তিলোত্তমা, আগন্তুক, হঠাৎ ভালোবাসা, প্রণয়, বরযাত্রী, শেষ কিছুদিন, চিহ্ন, সে বসে একা, বৃষ্টিতে দেখা, অপূর্ণতার মতো নাটক পেয়েছেন দর্শকরা। এই প্রথম হাসির নাটক নিয়ে এলো প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর নাম ‘এক মিনিট’।

পৌনে এক ঘণ্টা ব্যাপ্তীর এই নাটকি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, সুন্দরী তরুণী জুঁইকে বিয়ের করা জন্য পাগল চার তরুণ। তবে মেয়েটি একজনকে ভালোবাসে। বাকি তিন তরুণের প্রত্যেকে জুঁইয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করতে। তাকে পাওয়ার জন্য মজার সব কাণ্ড করতে থাকে। সংলাপ ও দৃশ্যায়নে হাস্যরসে এগিয়ে যায় ‘এক মিনিট’র গল্প।

সোহাইল রহমানের গল্পে এক মিনিট যৌথভাবে নির্মাণে ছিলেন সোহাইল রহমান ও আল হাদী। জুঁই চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। তার সঙ্গে রয়েছেন আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী, সৈয়দ নাজমুস সাকিব। একটি বিশেষ চরিত্রে দেখা যায় মীর রাব্বীকে।

প্রযোজক মোহাম্মদ কামরুজ্জামান জানান, এক মিনিট-এর মাধ্যমে কেএস এন্টারটেনমেন্টে প্রথম হাসির নাটক নির্মাণ করলো।

তিনি বলেন, আমরা নানা ধরনের গল্পে কাজ করতে চাই। সেভাবে আগামীতে গল্পে ভিন্নতা রেখে নাটক নির্মাণ করা হচ্ছে। তাছাড়া শুরু থেকে কেএস এন্টারটেনমেন্ট নতুন আর্টিস্ট ও শিল্পীদের ব্রেক দিয়ে যাচ্ছে। নতুনদের নিয়ে কাজ করে রিস্ক থাকলেও শিল্পী সংকট যেমন দূর হচ্ছে, তেমনি আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হুরায়রা তানভীরকেএস এন্টারটেইনমেন্টজুনায়েদ বোকদাদীনাটকমীর রাব্বীসৈয়দ নাজমুস সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২৬, ২০২৬

ঈদের আগের দিন হৃদয় ছুঁবে ‘এক ভাগ কোরবানি’!

মে ২৬, ২০২৬

হাম নিয়ে ঈদ যাত্রায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ

মে ২৬, ২০২৬

সারাদেশে পবিত্র ঈদ উল আজহার নামাজ ঘিরে পুরোদমে শেষ মুহূতের প্রস্তুতি চলছে

মে ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT