চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদান সারছেন প্রভাস-কৃতি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়েছিল বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। যদিও সেসময় বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। এবার জানা গেলো, আগামী সপ্তাহে বাগদান সারতে যাচ্ছেন কথিত এই প্রেমিক জুটি!

এসব তথ্য জানিয়েছেন, ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু। এক টুইটে তিনি বলেন, ‘ব্রেকিং নিউজ: আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান সারবেন কৃতি স্যানন ও প্রভাস। তাদের জন্য আমরা আনন্দিত।’

দু’দিন আগে টুইটটি করেছেন উমাইর। এ খবরটি নেটিজেনদের কেউ কেউ বিশ্বাস করলেও অনেকে দ্বিমত পোষণ করে মন্তব্য করেছেন। নেটদুনিয়ায় কৃতি-প্রভাসের বিয়ে নিয়ে আলোচনা হলেও এ নিয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।

গত বছর ‘ভেড়িয়া’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে প্রভাসকে নিয়ে মন্তব্য করে নিজের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছিলেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় কৃতি স্যানন বলেছিলেন, ‘কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।’ আর এ মুহূর্তের নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিওটি।

২০২১ সালে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

Reneta

সূত্র: নিউজ ১৮

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃতি শ্যাননপ্রভাসপ্রেমবাগদানবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

চারুলতা থেকে চোখের বালি— পর্দায় অমলিন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬

বাঙালির হৃদয়ে চিরকালীন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT